1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ঔষধ নিয়ে তুলকালাম কান্ড

  • আপডেট টাইম : Tuesday, May 27, 2025
  • 367

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ঔষধ নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারিদের মধ‍্যে এ তুলকালাম ঘটনাটি ঘটে।

রোগী ও স্বজনেরা জানায়, কর্তব‍্যরত ডাক্তার প্রেসক্রিপশনের স্লিপে ঔষধ লিখে দিলেও হাসপাতালের ফার্মেসী থেকে অধিকাংশ ঔষধ না দিয়ে তারা স্লিপ রেখে দেয়। ঔষধ থাকতেও না দেওয়ার অভিযোগ করলে রোগীর স্বজনদের শারীরিকভাবে হেনস্থা করে হাসপাতালের এক কর্মচারী। পরে উপস্থিত রোগী ও স্বজনেরা এর প্রতিবাদ করেন।

এ ঘটনায় তাৎক্ষণিক এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন হাসপাতালের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা। এ ছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ৩ সদস‍্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews