1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:05 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, May 29, 2025
  • 472

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ২০২৪-২৫ অর্থবছরে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় “ফল বাগান সৃজন বিষয়ের উপর” দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোবাহানবাগের হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন নাহার মিলি।

উপজেলার মোট ২০ জন প্রান্তিক কৃষক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে বছরব্যাপী ফল উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদের ধারনা দেয়া হয়। একই সঙ্গে বাড়ির আঙ্গিনার পতিত বা অব্যবহৃত জমিতে পরিকল্পিতভাবে ফলের চারা রোপণ করে পরিবারের ফলের চাহিদা পূরণসহ আয় বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালনের বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের মাশরুম উন্নয়ন কর্মকর্তা শান্তা ইসলাম, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ মোরশেদ আলম ও মফিজুল ইসলাম প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews