1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:05 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দুর্জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, May 30, 2025
  • 824

বাংলা ফটো নিউজ : সাভারে দিনমজুর দুর্জয় শেখ হত্যাকাণ্ডের মূলহোতা প্রধান আসামি লাবনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৩০ মে) দুপুরে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল সদরঘাট লঞ্চ র্টামিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত লাবন সাভার পৌরসভা এলাকার বক্তারপুর মহল্লার মৃত লাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী দুর্জয় শেখ পেশায় একজন দিনমজুর। গত ২৭ মে রাতে পুর্ব শত্রুতার জের ধরে বক্তারপুর কোটবাড়ি রোড সংলগ্ন সুরুজ মিয়ার বাড়ির পিছনের গলিতে আসামী লাবন এবং তার সহযোগীদের সাথে ভিকটিম দূর্জয় শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাবন ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে দুর্জয় শেখকে হত্যা করে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews