1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • আপডেট টাইম : Saturday, May 31, 2025
  • 550

বাংলা ফটো নিউজ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডের জাতীয় মাশরুম সেন্টার এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও যুবদল নেতা ইউনুছ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews