1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পুলিশের এসবি পরিচয়ে এক প্রতারক গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, June 1, 2025
  • 603

বাংলা ফটো নিউজ : সাভারে পুলিশের স্পেশাল ব্যাঞ্চ (এসবি) পরিচয়ে এক দোকানীকে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সোহান (২৮) নামে এক প্রতারক।

শনিবার (৩১ মে) দুপুরে সাভার মডেল থানায় মামলা হলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সোহান বরিশাল জেলার বাকেরগঞ্জের শুক্কুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় দোকানী সাইফুল ইসলামকে মাদককারবারি আখ্যা দিয়ে পুলিশের এসবি পরিচয় দিয়ে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেপ্তার করতে যায় প্রতারক সোহান ও ভাড়াটে গাড়ির ড্রাইভার হাসনাত। পরে বিষয়টি ওই হোটেল ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি এলাকাবাসীকে খবর দিলে তারা এক জোট হয়ে তাদেরকে আটক করে। এ সময় সোহান ভুয়া এসবির আইডি কার্ডও দেখান যে তারা এসবির লোক। পরে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ সোহানকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে আটকের সময় ভুয়া এসবি পরিচয়দানকরী প্রতারক সোহান পুলিশের সামনেই এলাকাবাসীদের হত্যা করার হুমকি-ধামকি প্রদান করেন।

এলাকাবাসী আরো জানান, ওই ভুয়া এসবি কর্মকর্তা রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনে ভাড়া থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাদের চাঁদাবাজি আর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে পড়েছিল। এর আগেও তারা রাজফুলবাড়িয়া এলাকায় এসবির পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছিল বলেও বলেন তারা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং আসামি সোহানকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews