1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:27 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে ঢাকা জেলা ওলামাদলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম : Wednesday, June 18, 2025
  • 568

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা জেলা ওলামাদলের আহ্বায়ক কমিটি পূর্নাঙ্গ করার লক্ষ্যে সাভার পৌরসভা ওলামাদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামাদলের সদস্য সচিব মোঃ রবিউল আউয়াল।

প্রস্তুতি সভায় ঢাকা জেলা ওলামাদল নেতা মোঃ মাইন উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সাভার পৌরসভা ছাত্রদল নেতা মোঃ তাজ খান নাঈমের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান শামীম, ঢাকা জেলা ওলামাদল নেতা কোহিনুর রহমান করিমসহ সাভার পৌর বিএনপি নেতা মোশারফ হোসেন, হযরত আলী, খান মজলিস বাবু, রাশেদুজ্জামান বাচ্চু, ইউনুস খান, মনিবুর রহমান চম্পক, উজ্জ্বল হোসেন ও মিজানুর রহমান প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, রাজনৈতিক জীবনে আমি এখনও পর্যন্ত অন্যায়ের সাথে কোনো আপোষ করি নাই, বাকি জীবনেও আপোষ করবো না ইনশাআল্লাহ। আমি সাভারবাসীকে জানাতে চাই, আমার কারণে আপনারা লজ্জা পাবেন না। কারণ দলের দুর্দিনে আমি পালিয়ে যাইনি বিএনপির সাথেই ছিলাম।

তিনি আরও বলেন, বিএনপির দুর্দিনে যারা পাশে ছিলেন, যারা এখনো মাঠে আছেন, তাদের অবহেলা করা চলবে না। আমাদের সবার মনোযোগ রাখতে হবে যেন তারা দলের মূল্যায়ন পান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews