1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Friday, June 20, 2025
  • 492

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় রিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মিন্টু প্রামানিক (৪৫) ও ইউসুফ আলী (৪২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে লুন্ঠিত মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।

শুক্রবার (২০ জুন) বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।

পুলিশ জানায়, চলতি মাসের ১৬ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে রিকশা থামিয়ে ছন্দা আক্তার নামের এক নারী যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত চার দুর্বৃত্ত। এসময় ওই নারীর কাছ থেকে নগদ দেড় হাজার টাকাসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু হলে পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তার মিন্টু প্রামানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাদের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews