1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:27 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম : Saturday, June 21, 2025
  • 425

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে এঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা নিয়ে এ বিরোধের সূত্রপাত। স্থানীয় জমির মালিক আবুল হোসেন ও তার সহযোগীরা সম্প্রতি রাস্তাটি ঘেঁষে দেয়াল নির্মাণ শুরু করলে তা চলাচলে বাধা সৃষ্টি করে। এলাকাবাসী রাস্তাটি সচল রাখার জন্য জমিটি কিনে নিতে আগ্রহ প্রকাশ করলেও মালিকপক্ষ তা প্রত্যাখ্যান করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার এক জনপ্রতিনিধির উপস্থিতিতে এলাকাবাসী দেয়ালটি ভেঙে ফেলে। এরপর রাতেই এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের সামনেই জমির মালিক আবুল হোসেন ও তার সমর্থকরা এলাকাবাসীর ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই, তদন্ত) কামাল হোসেন জানান, ঘটনার পর উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews