1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:27 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, June 26, 2025
  • 843

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোসাঃ সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার এবং মোঃ ইয়াছিন শেখ। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেন ‘টানটান’ নামের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সুমাইয়ার সঙ্গে পরিচিত হন। এর সূত্র ধরে দেখা করতে গেলে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাসায় ডেকে নেওয়া হয় তাকে। সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় চক্রটি।

পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews