1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:31 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বন্ধুর হাতে বন্ধু খুন

  • আপডেট টাইম : Sunday, June 29, 2025
  • 1181

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা এলাকার কামাল গার্মেন্টস রোডে রুহুল আমিন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুহুল আমিন সাভার পৌরসভার আড়াপাড়া বিনোদবাইদ এলাকার টুকুর মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে আড়াপাড়ার বাসা থেকে ডেকে কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে নিয়ে রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে একই এলাকার গেদা বাবুর্চির ছেলে শামীম হোসেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘাতক বন্ধু শামীম পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ জানান, হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews