1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:17 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে এনাম মেডিকেলে কর্মচারীদের বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

  • আপডেট টাইম : Wednesday, July 2, 2025
  • 1082

বাংলা ফটো নিউজ : সাভারে বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আগামীকাল বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন।

বুধবার (২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সনি।

তিনি বলেন, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আজ বুধবার পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। সকাল সাড়ে ১১টায় এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে তারা সংবাদ সম্মেলন করেন। এসময় তারা আগামীকাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ডাঃ এএসএম রেজাউল করিম রাজিব, মামুনুর রশীদ স্বপন, আমিনুল হক, সভাপতি আজাদ-ই-হাসান আলাল, সহ-সভাপতি মাসুম খান ও আব্দুল হাকিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews