1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:17 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে নির্মাণাধীন ৪ ভবনের বর্ধিত অংশ ভাঙলো রাজউক

  • আপডেট টাইম : Wednesday, July 2, 2025
  • 677

বাংলা ফটো নিউজ : কোনো নিয়ম-নীতি না মানায় সাভারে নির্মাণাধীন চারটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের গেন্ডা কবরস্থান রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, গেন্ডা এলাকার ব্যাংক কর্মকর্তা ফরিদা পারভীনের মালিকানাধীন একটি ভবন অনুমোদনবিহীন এবং নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছিল। এজন্য ভবনটির কলামের রড কেটে দেয়া হয়েছে এবং নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম গং এবং সাদ্দাম হোসেনের মালিকানাধীন আরও তিনটি ভবনেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। এসব ভবনেরও বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে এবং কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি মালিকরা। তাই পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হচ্ছে।

তবে অভিযুক্ত ভবন মালিক ফরিদা পারভীন বলেন, আমরা সাভার পৌরসভার অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করছি। আগাম কোনো নোটিশ না দিয়েই রাজউকের মোবাইল টিম হঠাৎ অভিযান চালিয়ে ভবনের ক্ষতি করেছে।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল টিম এই কার্যক্রম পরিচালনা করছে। এজন্য আগাম নোটিশ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews