1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের পক্ষে দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : Sunday, July 6, 2025
  • 606

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলমের পক্ষে দুস্থ ও অসহায় দুই পরিবারকে আত্মকর্মসংস্থান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক।

রোববার (৬ জুলাই) দুপুরে সাভার পৌরসভার দক্ষিণ জামসিং এলাকার বাসিন্দা প্রতিবন্ধী রবিন ও অসহায় পারভীন আক্তারের বাসায় গিয়ে তাদেরকে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় তাদের পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষতেও যে কোন কাজে তাদের পাশে থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক।

মনিবুর রহমান চম্পক জানান, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় মানবিক কাজে নিজেকে নিয়োজিত করছেন। এ কাজে তিনি মানসিক শান্তি পান, তাই আগামীতেও দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চান।

এদিকে আর্থিক সহায়তা পেয়ে অনেক সন্তোষ প্রকাশ করেন প্রতিবন্ধী রবিন ও অসহায় পারভীন আক্তারের পরিবারের লোকজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews