1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:50 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ার ডিইপিজেড থেকে সিএন্ডএফ কর্মকর্তাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : Saturday, August 2, 2025
  • 431

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার ডিইপিজেডের ব্যবসায়ী প্রতিষ্ঠান সুইফট লজিস্টিক সার্ভিস লিমিটেডের (সিএন্ডএফ) কর্মকর্তা আশিক হাসানকে (৩০) প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করার অভিযোগে থানায় মামলা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আশুলিয়ার ভাদাইল এলাকার পিয়ার আলীর ছেলে দেলোয়ার হোসেন মিন্টুকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আশিক হাসান।

ভুক্তভোগী আশিক হাসান বলেন, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুর দেড়টার দিকে মেহেদী, রাশেদুল ইসলাম টুটুল, আজিজ, ফরহাদ, গলাকাটা আরিফ, নাঈম জাকিউল ও জিমসহ ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে তারা জোরপূর্বক আমাকে ডিইপিজেডের ভেতর থেকে তুলে নিয়ে যায় ভাদাইল এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর অফিসে। সেখানে উপস্থিত মিন্টুসহ তার সহযোগীরা আমাকে কয়েক ঘন্টা আটকে রেখে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এ সময় আমার কাছে থাকা প্রতিষ্ঠানের ট্যাক্সের ৪ লক্ষ ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা।

জানতে চাইলে বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমাদের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা সশস্ত্র না থাকায় শুধু লাঠি দিয়ে দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews