1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:47 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় উল্টো পথে অটোরিকশা, লরিচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

  • আপডেট টাইম : Monday, August 4, 2025
  • 447

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় থাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি রিকশাটিকে চাপা দিলে যাত্রীরা লরির চাকার নিচে পড়ে যান।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে আশেপাশের লোকজন উদ্ধার করে দ্রুত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, উল্টো পথে চলা অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে গেলে একটি লরির নিচে চাপা পড়ে। এতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews