1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 6:43 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় নারীসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, November 10, 2025
  • 498

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

এ সময় গ্রেপ্তারদের দেওয়া তথ্যে কয়েকটি স্থানে তল্লাশি করে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি ও ৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- আফজাল (২৯), আজহার (৩২), রকিবুল (২৩), জুঁই (২৬), আরিফুল ইসলাম (২৩) ও কাওসার (২৪)।

যৌথবাহিনী জানায়, আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ও অর্থ ছিনতাইসহ পথচারীদের ও যাত্রীদের শারীরিকভাবে জখম করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ৯ নভেম্বর রোববার রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে নারীসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, মোবাইল ফোন ও গ্রেপ্তারদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews