1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 6:43 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ আটক ১

  • আপডেট টাইম : Wednesday, November 12, 2025
  • 492

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪। জব্দকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া এবং তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখার পর সকালে অভিযান চালানো হয়। এসময় ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকার মতো।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। আটকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews