বাংলা ফটো নিউজ : বেনাপোল সীমান্তের ওপারে সোমবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বৈধ ভাবে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশের পর ভারতীয় ইমিগ্রেশনের ভিতর মোবাইলে কথা বলার কারণে মিনহাজ আরাফাত নামে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে মারপিট করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী নেত্রকোনা জেলার কেন্ডুয়া থানার খালিশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজ আরাফাত (২৯) তার পাসপোর্ট নং বিই ০৮৯৯৬৭৭।
সে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জানান, পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করি। এর পর ইমিগ্রেশন সীল লাগানোর জন্য লাইনে দাঁড়ানোর সময় আমার পকেটে থাকা মোবাইল ফোনে কল আসলে আমি রিসিপ করে কথা বলার সাথে সাথে সাদা পোশাকের ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয়ে একজন লোক তাকে কাঁচঘেরা পাশের কক্ষে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে করতে চড় থাপ্পাড় মারতে থাকে। এ সময় তাকে জেলে পাঠানোর ভয় দেখানো হয়।
এ ছাড়া অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সর্বশেষে তাকে রিফিউজ সীল মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। ভূক্তভোগী মিনহাজ আরাফাত বলেন বিষয়টি মানবাধিকার লংঘনের সামিল তিনি মানবাধিকার সংগঠনের মাধ্যমে সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবী করেছেন।
এ বিষয় বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত মাসুম হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী মারপিট এর ঘটনায় আমাদের কাছে কেহ অভিযোগ করেনি।
Leave a Reply