1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 10:06 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারের এনসিপি নেতা তৈয়বুর নিখোঁজ, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ 

  • আপডেট টাইম : Sunday, January 4, 2026
  • 421
বাংলা ফটো নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ম সমন্বয়ক ও ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুলের। গতকাল শনিবার রাত থেকে তৈয়বুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ছেন তিনি।
শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন দিলশানা পারুল।
তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা। আমার ঢাকা-১৯ নমিনেশন সাবমিশনের সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল শনিবার নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।
তিনি বলেন, উত্তরা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তৈয়বুরকে অ্যারেস্ট করেছে বলে জানা গেছে। তবে উত্তরার কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।
তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews