1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 31, 2026, 3:09 am
শিরোনামঃ
ধামরাইয়ে বিদেশি মদসহ পেশাদার কারবারি গ্রেপ্তার সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল সাভারে চোরের উৎপাত: পুলিশের ভূমিকায় প্রশ্ন ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ঈদ সামনে রেখে সাভারে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৪ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় স্মৃতিসৌধে নতুন হুইপদের শ্রদ্ধা নিবেদন জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী

আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ পেশাদার কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, February 5, 2026
  • 259

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই মোঃ মফিজুর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম ইমরান (২৩)। সে ফরিদপুর জেলার নগর কান্দা থানার বামন ডাঙ্গা মোল্লা বাড়ির বাচ্চু মোল্লার ছেলে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, গ্রেপ্তার ইমরান একজন পেশাদার মাদক কারবারি। আজ দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews