1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 31, 2026, 3:15 am
শিরোনামঃ
ধামরাইয়ে বিদেশি মদসহ পেশাদার কারবারি গ্রেপ্তার সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল সাভারে চোরের উৎপাত: পুলিশের ভূমিকায় প্রশ্ন ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ঈদ সামনে রেখে সাভারে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৪ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় স্মৃতিসৌধে নতুন হুইপদের শ্রদ্ধা নিবেদন জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী

ঢাকা ১৯ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

  • আপডেট টাইম : Saturday, February 7, 2026
  • 337

বাংলা ফটো নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ গণসংযোগ সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণসংযোগকালে থানার মোড়, মুক্তির মোড়, পার্বতী নগর ও তালবাগসহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

খোরশেদ আলম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৯ আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়েছেন।

বিএনপির শাসনামলে সাভারে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

গণসংযোগে ধানের শীষের সমর্থকরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews