1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 2:59 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

১২ এপ্রিল: আজকের দিনটি কেমন যাবে?

  • আপডেট টাইম : Thursday, April 12, 2018
  • 377

বাংলা ফটো নিউজ : আজ ১২ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া বিল আদায় করতে পারেন। ব্যবসায়ীক কাজে কোন বন্ধুর সাহায্য পাওয়া যাবে। বড় ভাই এর সাথে কোনো আর্থিক বিষয়ে আলাপ আলোচনা ফলপ্রসু হতে পারে। প্রেমিক প্রেমিকার দিনটি ভালো যাবে। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের যোগ।

শুভ রং: সবুজ/শুভ সংখ্যা: ২

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

বৃষ রাশির জাতক-জাতিকার চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসতে পারে। বেকারদের কোনো মাল্টিন্যাশনাল এনজিওতে চাকরির যোগ প্রবল। পিতার কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন। ব্যবসা বানিজ্যে আশানুরুপ আয় হবে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। যানবাহন লাভের যোগ বলবান।

শুভ রং: সাদা/শুভ সংখ্যা: ৩

মিথুন (২২ মে – ২১ জুন)

মিথুন রাশির জাতক-জাতিকার ভাগ্য উন্নতির সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৃত্তি সংক্রান্ত প্রোগ্রামে ভালো করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের উদ্দেশ্যে দূরদেশে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। বিদেশ থেকে ভালো কোনো সুযোগ আসবে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো পরীক্ষা দিতে পারেন। গার্মেন্টস বস্ত্র ক্রয় বিক্রয় বাণিজ্য শুভ।

শুভ রং: কমলা/শুভ সংখ্যা: ২

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

আজ কর্কটের জাতক-জাতিকার দিনটি কিছুটা ঝামেলার । রাস্তাঘাটে পুলিশি হয়রানি বা গ্রেফতারের আশঙ্কা রয়েছে। ব্যাংকারদের দিনটি খুব ঝামেলা পূর্ণ যাবে। শেয়ার ব্যবসায়ীরা আজ কোন নতুন শেয়ারে বিনিয়োগ করতে পারেন। আজ চিকিৎসক ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। পাওনাদারের দ্বারা লাঞ্চিত হতে পারেন।

শুভ রং: বাদামি/শুভ সংখ্যা: ২

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। নতুন ব্যবসা বানিজ্য আরম্ভ করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোন অংশিদারের দ্বারা লাভবান হবেন। আজ কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। সর্বাবস্থায় আজ ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।

শুভ রং: আকাশি/শুভ সংখ্যা: ৩

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আজ কন্যার জাতক-জাতিকার ঝামেলায় কাটবে। কর্মস্থলে আপনার কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের কারো সাথে কিছু ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক কাজে অধিনস্ত কর্মচারীদের উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। আজ আপনার রিপুকে দমন করে চলুন। সরকারি চাকরিজীবীরা গোয়েন্দা সংস্থার দ্বারা ঝামেলার সম্মূখীন হবেন।

শুভ রং: সাদা/শুভ সংখ্যা: ২

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের পড়াশোনা বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি লাভজনক। অভিনয় শিল্পীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। অহেতুক ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। ব্যবসা বাণিজ্যে বন্ধু বা বড় ভাই এর সহায়তায় কিছু অগ্রগতি হবে।

শুভ রং: কমলা/শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রত্যাশা পূরণ হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন। কর্মলাভের যোগ বলবান। রোমান্টিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। মায়ের সাহায্য আশা করতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে পারেন।

শুভ রং: লাল/শুভ সংখ্যা: ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। বৈদেশিক বিনিয়োগের কিছু লাভ আশা করতে পারেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। প্রতিবেশীর বাড়িতে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সৃজনশীল লেখক ও সাহিত্যিকদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ কাজে সাবধান হতে হবে।

শুভ রং: মেরুন/শুভ সংখ্যা: ৫

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

মকর রাশির জাতক-জাতিকার বাড়িতে আত্মীয় কুটুম্ব আগমনের যোগ রয়েছে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। বিদেশ থেকে কোন অর্থ আসতে পারে। কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বকেয়া বিল আদায়ের যোগ বলবান। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভের যোগ।

শুভ রং: সবুজ/শুভ সংখ্যা: ৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিতে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে দেখা করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে শুল্ক ও কর সংক্রান্ত জটিলতা দেখা দেবে।

শুভ রং: সাদা/শুভ সংখ্যা: ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

দিনটি মীন রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে। বাণিজ্যিক বা চাকরি সংক্রান্ত কারণে বিদেশ যাত্রার যোগ প্রবল। আজ চাকরিজীবীদের অনেকে গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের ব্যবসায় ভালো আয় উন্নতি হতে পারে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ রয়েছে।

শুভ রং: কমলা/শুভ সংখ্যা: ৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews