1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:19 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

শরীয়তপুরে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 426

বাংলা ফটো নিউজ : শরীয়তপুর সদর উপজেলার উপরগাঁওয়ের কৃষি জমি থেকে সজীব সরদার (১৮) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রিকশাচালক সজীব শরীয়তপুর পৌরসভার নীলকান্দি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার রাত ৯টা পর্যন্ত আংগারিয়া বাজারে রিকশা চালিয়েছেন সজীব। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর সকালে বাড়ি কাছে কৃষি জমিতে তার গলা কাটা মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews