বাংলা ফটো নিউজ : সাভারে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা। সাভার থানা রোডস্থ কলেজ হোষ্টেল মাঠে শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজি আব্দুল গনি। সংগঠনের সাভার উপজেলা শাখার সভাপতি রুপোকুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন ও হাজি আব্দুস সাত্তার, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্যা, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ প্রমুখ।
বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। মেলায় দেশীয় পন্য প্রদর্শনী ও বাঙালীর ইতিহাস, সংস্কৃতি ও ঐহিত্য তুলে ধরা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে আগামি ১৮ এপ্রিল বুধবার মেলা শেষ হবে।
Leave a Reply