1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 1:30 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ইঁদুরের পেটে ৫০০ কেজি গাঁজা!

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 372

বাংলা ফটো নিউজ : আর্জেন্টিনার বুয়েনস এরিস শহরের কাছে পুলিশের একটি সংরক্ষণাগারে বিভিন্ন সময় জব্দ করা ছয় হাজার কেজির মতো গাঁজা রাখা ছিল।

গত দু বছর ধরে সেগুলো বিভিন্ন অভিযানে জব্দ করা হয়েছে। এমিলিও পরতেরো শহরের নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন।

সব কিছুর খোঁজ খবর নিতে গিয়ে আবিষ্কার করলেন, বিশাল পরিমাণে গাঁজার কোনো সন্ধান নেই। স্বভাবতই তার পূর্ববর্তী কমিশনার হাভিয়ের স্পেশিয়ার দিকেই তাক করা হলো সন্দেহের তীর।

কারণ তিনি তার পদ ছেড়ে যাওয়ার সময় সংরক্ষণাগারে কী সামগ্রী জমা আছে সে বিষয়ে কাগজপত্রে কোনো সাক্ষর করেননি।

তদন্তের সময় স্পেশিয়া জানালেন যে ঐ গাঁজা নাকি ইঁদুরে খেয়েছে। ইঁদুর সম্ভবত গাঁজাকে খাবার ভেবে ভুল করেছিল, এমনটাই ছিল তার যুক্তি।

কিন্তু ইঁদুর কি গাঁজা খায়? তাও আবার সাড়ে ৫০০ কেজি? অর্থাৎ আধা টনের মতো।

অতএব বিষয়টি নিয়ে গবেষণা ও তদন্ত শুরু হলো।

বুয়েনস এরিস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানালেন, ইঁদুর গাঁজাকে খাবার হিসেবে ভুল করবে সেটা সম্ভব নয়। আর যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে ইঁদুরগুলোর শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া হতো আর তাতে তারা নির্ঘাত মারা পড়ত।

এখন ইঁদুরের ঘাড়ে দোষ চাপানোর দায়ে বুয়েনস এরিস শহরে আটজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মে মাসের শুরুতে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে সাক্ষ্য দিতে হবে। চাকরিতো গেছেই, এখন গাঁজা খাওয়ার দায়ে ইঁদুরকে দোষী সাব্যস্ত করতে না পারলে জেলেও জেতে হতে পারে তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews