1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 4:52 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

পাকিস্তানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

  • আপডেট টাইম : Sunday, April 15, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : পাকিস্তান অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি বাবর-৩ নামের এ ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। গতকাল শনিবার পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আএসপিআর) বরাত দিয়ে দেশটির ট্রিবিউন ডটকমের খবরে এ কথা বলা হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে, বাবর-৩ ক্ষেপণাস্ত্র ভূমি ও সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। জিপিএস প্রযুক্তির অনুপস্থিতিতেও সফলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারবে বাবর। এর ফলে পাকিস্তানের সেনাবাহিনীর শক্তি বাড়বে। বাবুর-৩-এর গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শত্রুর রাডার, বিমান প্রতিরক্ষা, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ফাঁকি দিতে পারবে বলে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে।

বাবুর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে পাকিস্তানের পরমাণু ত্রয়ীর শেষ ধাপ সম্পন্ন হলো। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পরমাণু শক্তি স্থিতিশীল করার ক্ষেত্রে পরমাণু ত্রয়ী সক্ষমতা তৈরি অপরিহার্য। ফলে বাবুর-৩-এর মাধ্যমে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডার দক্ষিণ এশিয়ার কৌশলগত সমতা প্রতিষ্ঠা করল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews