1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:08 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কেন্দ্রীয় নেত্রীসহ ঢাবির ২৪ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

  • আপডেট টাইম : Tuesday, April 17, 2018
  • 349

বাংলা ফটো নিউজ : কেন্দ্রীয় নেত্রীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সুফিয়া কামাল হলের ২৪ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ১০ এপ্রিল রাতে সুফিয়া কামাল হলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার কারণে তাদের স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, কবি সুফিয়া কামাল হলের সহ-সভাপতি মুর্শেদা খানম, আতিকা হক স্বর্ণা, হলের সাংগঠনিক সম্পাদক জান্নাতী আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার সুমি, চারুকলা বিভাগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আশা।

এছাড়া ছাত্রলীগ কর্মী নাট্যকলা বিভাগের লিজা, মিথিলা নুসরাত চৈতি, সংগীত বিভাগের সোনম সীথি, প্রিয়াঙ্কা দে, প্রভা, চারুকলার সুদীপ্তা মন্ডল, অনামিকা দাস, নৃবিজ্ঞানের শারমিন সুলতানা, উর্দু বিভাগের মিতু, ভূতত্ত্ব বিভাগের শিলা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মনিরা, রুনা, শান্তি ও সংঘর্ষ বিভাগের জুঁই, বাংলা বিভাগের তানজিলা ও সমাজকল্যাণ বিভাগের তাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews