1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 4:53 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কয়েক মিনিটে পুড়ে গেলো রোহিঙ্গার স্বপ্ন

  • আপডেট টাইম : Tuesday, April 17, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : মাতৃভূমি থেকে কোন রকম জানটা নিয়ে পলিয়ে এসেছিলেন। তারপর গত দুই বছর ধরে তিলে তিলে অর্থ জমিয়েছিলেন মিয়ানমারের রাখাইন থেকে ভারতের নয়াদিল্লিতে আশ্রয় শিবিরে ঠাঁই নেয়া রোহিঙ্গা খুরশিদ আলম (৩০)। ভাড়ায় চালিত অটোরিকশার বদলে নিজের একটি অটোরিকশা কেনার আশায় অর্থ জমান তিনি। কিন্তু তার সেই আশায় গুঁড়েবালি!

শনিবার সন্ধ্যা পর্যন্ত আশ্রয় শিবিরে তার বসবাসের কুঠরিতে ছিল ৯০ হাজারের বেশি টাকা।

দক্ষিণ দিল্লির কালিন্দি কুঞ্জর ওই শিবিরে রোববার সকালের কয়েক মিনিটে খুরশিদের সব স্বপ্ন পুড়ে গেছে আগুনে। ২৫০ রোহিঙ্গার এই আশ্রয় শিবিরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

রাখাইন থেকে নয়াদিল্লির আশ্রয় শিবিরে ছয় সন্তান ও স্ত্রীসহ প্রায় দুই বছর ধরে বসবাস করে আসছেন খুরশিদ আলম।তিনি বলেন, এখন তাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে; যেভাবে নয়াদিল্লিতে প্রথমবার এসে জীবন-যাপন করেছিলেন।

রোহিঙ্গা শিবিরের অধিকাংশ পুরুষই পেশায় দিনমজুর অথবা ছোট দোকান-পাট চালিয়ে অর্থ জমাতেন। রোববারের আগুন তাদের সবকিছু নিঃশেষ করে দিয়েছে। দক্ষিণ দিল্লির কালিন্দি কুঞ্জর ওই শিবিরে প্রায় ২৫০ রোহিঙ্গা দুই বছর ধরে বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা বলছেন, কিছু কিছু পরিবার তাদের জমানো সব অর্থ হারালেও অনেক পরিবার তাদের উপার্জনের শেষ সম্বল হারিয়ে ফেলেছেন। ক্ষুদে ব্যবসায়ীদের অনেকেই তাদের ঘরে দোকানের খাদ্য-সামগ্রী ও অন্যান্য পণ্য মজুদ করে রাখছিলেন; যা বর্তমানে আগুনে ভস্মীভূত হয়েছে।

তবে নয়াদিল্লির পাশের এই রোহিঙ্গা শিবির ছাই হয়ে গেলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews