1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 1:33 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আ’লীগ কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 382

বাংলা ফটো নিউজ : স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আওয়ামী লীগ কর্মীকে ছাগলনাইয়া পৌর শহরের জমাদ্দার বাজারে মারধরের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো: মিনারসহ দুই ছাত্রলীগ কর্মীকে আজ বুধবার দুপুরে আটক করেছে পুলিশ। অপরদিকে, হামলায় আহত চিকিৎসাধীন আওয়ামী লীগ কর্মী মো: সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ যশপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে ওমান প্রবাসী আওয়ামী লীগ কর্মী আবদুস সালামের (৩৫) স্ত্রীকে প্রতিবেশি মো: আমিনের ছেলে ছাত্রলীগ কর্মী মিনার (২৮) উত্ত্যক্ত করা নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে মো: সালাম তার বৃদ্ধা মাকে নিয়ে ছাগলনাইয়া জমদ্দার বাজারের জিরো পয়েন্টে এলে মোটরসাইকেল গতিরোধ করে বৃদ্ধাকে ফেলে দিয়ে সালামকে টেনে হেঁচড়ে বাজারের একপাশে নিয়ে মিনারের নেতৃত্বে ৭-৮ জন ছাত্রলীগ কর্মী বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়।

ওই ঘটনায় সালামের স্ত্রী বাদী হয়ে মিনার, রনি, মিশুসহ ছয়জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগ করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে পৌরসভার রেজুমিয়া থেকে প্রধান আসামি মিনার ও অপর আসামি বাঁশপাড়া গ্রামের মৃত সামছুল হুদার ছেলে মিশুকে পুলিশ আটক করে।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews