বাংলা ফটো নিউজ : ধামরাই পৌর শহরের বরাত নগর এলাকায় প্রকৃতিক নির্মল উন্মুক্ত পরিবেশে নির্মাণ করা হয়েছে নান্দনিক মসজিদ। নাম দেয়া হয়েছে বরাত নগর জামে মসজিদ। ধামরাই থানার পশ্চিম পাশে পৌর শহরের বরাত নগর আবাসিক এলাকার দক্ষিণ পাশে এর অবস্থান।
সোমবার মসজিদে আছরের নামাজ পড়ার আগে ফিতা কেটে এ নান্দনিক মসজিদের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. রহমত আলী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহম্মদ, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মুসল্লিরা।

এ সময় মসজিদের প্রতিষ্ঠাতা মীর বরাত আলী সকলের কাছে দোয়া কামনা করেন। মীর বরাত আলী নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মান করেছেন। ১৪ শতাংশ জায়গার মধ্যে এবং মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা।

দূর থেকে মসজিদটি দেখলে দেখতেই ইচ্ছে করবে। মসজিদের সামনে অর্থাৎ মূল প্রবেশ দ্বারে কারুকাজ ও থাই গ্লাস দিয়ে বেষ্টিন্ন করা হয়েছে এর উপরেই রয়েছে ছোট একটি গম্বুজ। কারুকাজমণ্ডিত এ মসজিদ দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন।
মসজিদের চারদিকে রয়েছে বাউন্ডারি। মসজিদের দেয়াল থাই গ্লাসে আবৃত। মসজিদের সামনের দক্ষিণ দিকে মুসুল্লিদের জন্য রয়েছে অজুখানা। অপর পাশে রয়েছে টয়লেট। এর পাশে ইমাম সাহেবের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার।
Leave a Reply