1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 11, 2026, 5:16 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

শান্তিতে নোবেল পেতে যাচ্ছেন ট্রাম্প!

  • আপডেট টাইম : Friday, May 4, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : শান্তির জন্য ২০১৯ সালের নোবেল পুরস্কারের উপযুক্ত দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করে নোবেল কমিটির কাছে পত্র পাঠিয়েছেন রিপাবলিকান পার্টির ১৮ জন সিনেটর।

তাদের মতে, পরমাণু নিরস্ত্রীকরণে দুই কোরিয়া সম্মত হওয়ার ঐতিহাসিক অবদান ও বিশ্বে শান্তি স্থাপন করার অধিকাংশ কৃতিত্ব ট্রাম্পের। তার চাপেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণের পথে হেঁটেছেন, সব পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ইন্ডিয়ানা প্রদেশের রিপাবলিকান সিনেটর লিউক মেসারের নেতৃত্বে নোবেল কমিটির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প কয়েক দশক থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলা যুদ্ধের ইতি টেনেছেন, কিমের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে লাগাম পরিয়েছেন।

আগেই ট্রাম্পের সমর্থনে মত দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তবে এখন পর্যন্ত নোবেল কমিটির কাছে ৩৩০ জন দাবিদারের নাম জমা পড়েছে। চলতি বছরের শেষের দিকেই নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews