1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 11:16 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

‘নাক ডাকা সমস্যায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে’

  • আপডেট টাইম : Friday, March 23, 2018
  • 436

বাংলা ফটো নিউজ : আধুনিক সভ্যতায় ব্যস্ত মানুষেরা ঘুমের প্রয়োজনীয়তাকে খাটো করে দেখছে। অথচ প্রশান্তির ঘুম মানুষের জীবনকে ছন্দময় করে তোলে। তবে প্রশান্তির এই ঘুমের মাঝে দেশের প্রায় এককোটি মানুষ নাক ডাকে। এটাকে আমরা অনেকেই হালকাভাবে দেখে থাকি। কিন্তু নাক ডাকা একটি ব্যাধি। এর জরুরি চিকিৎসা করা দরকার। অন্যথায় নাক ডাকার মত জটিল সমস্যার কারণে ঘুমের মধ্যে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগতে পারে। এমনকি নাক ডাকার ফলে ঘুমের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিশ্ব নিদ্রা দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব সার্জন্স ফর স্লিপ অ্যাপনিয়া আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসকেরা এসব অভিমত তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ঘুমের সমস্যার কারণে মানুষের উচ্চ রক্তচাপ, ব্রেইন স্ট্রোক, হার্টের সমস্যাসহ মারাত্মক পরিণতি হতে পারে। ঘুমের এই সমস্যার নাম ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’।

এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের পর্যাপ্ত ঘুম হয় না। বিশ্বের ৮ শতাংশ মানুষ নিদ্রাজনিত রোগ ও নাক ডাকা সমস্যায় ভোগেন। এছাড়া, ২ কোটি ২০ লাখ আমেরিকান নিদ্রাহীনতায় ভুগছে। ঘুমের সমস্যা শিশু থেকে বৃদ্ধ সবার হতে পারে। বয়সভেদে এর কারণও ভিন্ন। শিশুদের ক্ষেত্রে এডিনয়েড ও টনসিলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। আর বড়দের ক্ষেত্রে হাড় বাকা, নাকের পলিপ এবং সর্বোপরি ওজন বৃদ্ধি এর মূল কারণ। মাথা ব্যাথা, মেজাজ খিটখিটে থাকা, ক্লান্তি, অবসাদগ্রস্ততা, একাকিত্ব বোধের মূল কারণ হলো ভালো ঘুম না হওয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তাফা জালাল মহিউদ্দিন। এতে আরো বক্তব্য দেন অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, অধ্যাপক ডা. খোরশেদ আলম মজুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews