1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 2:32 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীজুড়ে বজ্রবৃষ্টি

  • আপডেট টাইম : Wednesday, May 9, 2018
  • 358

বাংলা ফটো নিউজ : কয়েকদিন ধরেই চলছে ঝড়-বৃষ্টির দাপট। দিনে রাতে এক-দু’বার হানা দিচ্ছে রাজধানী ঢাকায়। কখনও ঘণ্টা ধরে আবার কখনও কয়েক মিনিট ঝরেই ক্ষ্যান্ত দিচ্ছে বর্ষণ।

আজ বুধবারও (০৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।

বেলা সাড়ে ১২টায় মেরুল বাড্ডা ও দক্ষিণ বাড্ডা এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরপর বজ্রপাতের ঝলকানি ও গর্জন শোনা যাচ্ছে।

ঢাকা বিশ্বিবিদ্যালয় এলাকায় সকালের দিকে কড়া রোদ থাকলেও দুপুরের দিকে ঘনকালো মেঘে ছেয়ে গেছে। বজ্রপাত ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানীতে বৃষ্টির খবরসহ

অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকা আকাশ দুপুর গড়াতেই ভেঙে পড়ে। বেলা ১২টার পর থেকে ফার্মগেট, কারওয়ানবাজার এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

এছাড়া মিরপুর, গাবতলী এলাকা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে ভোর থেকেই ঝড়-বৃষ্টির খবর জানিয়েছেন বাংলা ফটো নিউজের প্রতিনিধিরা।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলিসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews