1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 5:13 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কারওয়ান বাজারে জব্দ ৪০০ মণ আম

  • আপডেট টাইম : Tuesday, May 15, 2018
  • 396

বাংলা ফটো নিউজ : থরে থরে সাজানো পাকা আম। কেনার জন্য থেকে থেকে ডাকছেন বিক্রেতা। কিন্তু সেই আম কেটে দেখা গেল আম তো পাকেইনি, এমনকি ভেতরের আঁটিও এখনো পরিপক্ব হয়নি। আজ মঙ্গলবার এমন আম জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব সূত্রে জানা গেছে, ঢাকার কারওয়ান বাজারের ফলের আড়ত থেকে এমন ৪০০ মণ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

পরে সারওয়ার আলম বলেন, দেখতে হলুদ হলেও জব্দ করা আমগুলোর আঁটি পর্যন্ত অপরিপক্ব। অধিক লাভের আশায় অপরিপক্ব আম ক্ষতিকর পদার্থ দিয়ে পাকানোর পর বিক্রি করা হচ্ছিল।

সারওয়ার আরও জানান, অপরিপক্ব আম বিক্রির অভিযোগে আট ব্যক্তিকে দুই থেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা আম নষ্ট করে ফেলা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নূর আলম, মিলন, জাহিদ, মো. মিলন, হাবিব দেওয়ান, টিটু সরদার, কামাল ও হজরত আলী।

সারওয়ার আলম আরও জানান, আজ কলার আড়তেও অভিযান চালানো হয়। তবে এ সময় কলাতে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। এর আগে এক অভিযানে কলায় ক্ষতিকর পদার্থ পাওয়ায় ২৩ জনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews