1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 5:16 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

‘কোটি জনতার মা’ গানের সিডি প্রকাশ

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের লেখা কোটি জনতার ‘মা’ পর্ব-১ গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। পরে সেখানে গানটি শোনানো হয়।

শুক্রবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে এক অনুষ্ঠানে সিডি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, আইনি লড়াই করে সর্বোচ্চ আদালত থেকে জামিন হলেও সরকারের কারণে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া যদি বাইরে থাকেন, তাহলে জনগণের যে বাঁধভাঙা ঢল, সেই ঢলকে সরকার প্রতিরোধ করতে পারবে না। আগামী নির্বাচনে দেশনেত্রী যদি অংশ নেন, তাহলে সেই নির্বাচনে তাদের ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না। এ কারণে পরিকল্পিতভাবে চক্রান্ত করে, মিথ্যা মামলা দিয়ে সরকার নির্বাচনের আগেই খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।’

বিএনপির এই নেতার অভিযোগ, অন্যায়-অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে মানুষের যাওয়ার একমাত্র জায়গা ছিল বিচার বিভাগ। দুর্ভাগ্য, আজকে সেই বিচার বিভাগকেও সরকার তাদের কাজে লাগানোর চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন সব ঘটনা ঘটিয়ে চলেছে এই সরকার। হাইকোর্ট জামিন দেওয়ার পরে সুপ্রিম কোর্টে স্থগিত করা হয় এই পাঁচ বছরের সাজায়—ইতিহাসে এটার নজির নেই। কিন্তু তারা করেছে। মাত্র তিন-চার মাসের মধ্যে এই আপিলটাকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়ার—এটারও নজির নেই।

ফখরুলের অভিযোগ, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মামলাটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা (সরকার) কাজ করছে। দুর্ভাগ্য হচ্ছে, এই নির্দেশ-আদেশগুলো আসছে উচ্চ আদালত থেকে, বিচার বিভাগ থেকে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যখনই প্রয়োজন হবে, তখনই রাস্তায় নামার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জলসহ সাংস্কৃতিক সম্পাদক মনির খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews