1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 3:29 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাংবাদিক হেনস্তাকারী এসি আশরাফকে ‘বদলির সিদ্ধান্ত’

  • আপডেট টাইম : Monday, May 21, 2018
  • 385

বাংলা ফটো নিউজ : বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আদিত্য আরাফাত ও ক্যামেরাম্যান আরবী নূরকে হেনস্তাকারী ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) আশরাফ উল্লাহকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) বিষয়টি জানানো হয়েছে। এরপর বিষয়টি জানান সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার আলম।

এ বিষয়ে ট্রাফিক উত্তরের উপ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, কমিশনার মহোদয় এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। কিন্তু বিষয়টি আমার জানা নেই।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে দুই সাংবাদিককে হেনস্তাকারী পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে দুদক বিটে সাংবাদিকদের সংগঠন র‌্যাকের মানববন্ধন কর্মসূচি বাতিল করা হয়েছে।

র‌্যাকের এক বিবৃতিতে জানানো হয়, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আদিত্য আরাফাত ও ক্যামেরাম্যান আরবী নূরকে মহাখালীতে হেনস্তাকারী ট্রাফিক পুলিশের এসি আশরাফ উল্লাহকে শাস্তিমূলক প্রত্যাহার করে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর মহাখালীতে বাস চাপায় এক পথচারীর পা থেঁতলে যায়। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান আদিত্য আরাফাত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ঘটনাস্থলে দায়িত্বরত এসি আশরাফ ডিবিসির ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আদিত্য আরাফাতকে অকথ্য ভাষায় গালাগাল করে মাদকজাতীয় পণ্য পকেটে দিয়ে গ্রেফতার করার হুমকি দেন। এমনকি ক্যামেরায় পানি ঢেলে সংগৃহীত ফুটেজ নষ্ট করারও চেষ্টা করেন এসি আশরাফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews