1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 3:29 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কারাগারে মুসলিম বন্দীদের ইফতারে শুকরের মাংস

  • আপডেট টাইম : Saturday, May 26, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : যুক্তরাষ্ট্রের একটি কারাগারে পবিত্র রমজান মাসে মুসলিম বন্দীদের ইফতারের সময় শুকরের মাংস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দেশটির আদালতে একটি মামলা দায়ের করেছে মুসলিম অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।
গত মঙ্গলবার দায়েরকৃত ওই মামলায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মুসলিম নাগরিক অধিকার বিষয়ক সংগঠনটি বলেছে, নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তির বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা মানেছে না আলাস্কার ওই কারগার কৃর্তপক্ষ।

ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার মুসলিম বন্দীদের এ ধরনের খাবার সরবরাহ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি আদেশ দেয় আদালত। সিএআইআর বলছে, আলাস্কার আদালত আমাদের আবেদনটি মঞ্জুর করে এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে এবং সরকারপ্রণীত স্বাস্থ্যনির্দেশিকা অনুযায়ী বন্দীদের পর্যাপ্ত খাবার সরবরাহ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সাধারণত রোজা পালনের সময় একজন ব্যক্তির দৈনিক আড়াই হাজার ক্যালরির দরকার হয়, সেখানে মুসলমান বন্দীদের যে ধরনের খাবার দেয়া হয় তা থেকে এক হাজার ১০০ ক্যালরি পাওয়া যায়। এছাড়া বন্দীর যে খাবারের প্যাকেট সরবরাহ করা হয় ওই খাবার শুকরের মাংস দিয়ে প্রস্তুত করা। অথচ শুকরের মাংসকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews