1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 10, 2026, 3:06 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

বিশ্বের অর্ধেকের বেশি শিশু চরম ঝুঁকিতে

  • আপডেট টাইম : Friday, June 1, 2018
  • 367

বাংলা ফটো নিউজ : ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বুধবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়গুলো কীভাবে শিশুদের কাছ থেকে তাদের শৈশব ছিনিয়ে নিচ্ছে, তা নিয়ে গবেষণা চালিয়েছে।

সংস্থাটি দেখেছে, ১০০ কোটির বেশি শিশু দারিদ্র্যকবলিত দেশে বাস করে, ২৪ কোটি শিশু যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এবং ৫৭ কোটি ৫০ লাখ মেয়েশিশু লিঙ্গবৈষম্যের শিকার।

দক্ষিণ সুদান, সোমালিয়া, ইয়েমেন, আফগানিস্তানসহ প্রায় ২০টি দেশে ১৫ কোটি ৩০ লাখ শিশু এই তিন ধরনের ঝুঁকিতে আছে।

সেভ দ্য চিলড্রেনের সিইও ক্যারোলিন মাইলস বলেন, ‘আমরা অনেক দেশে কিছুটা অগ্রগতি দেখছি। এই দেশগুলোতে বাল্যবিবাহ, শিক্ষাবঞ্চিত ও ভগ্ন স্বাস্থ্যের মতো বিষয়গুলোর উন্নতি ঘটেছে। তবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য এটা দ্রুত ঘটছে না।’

প্রতিবেদনটিতে শিশুদের জন্য সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ঝুঁকির ১৭৫টি দেশের সূচক দেখানো হয়েছে।

কম ঝুঁকির দেশের তালিকায় যৌথভাবে প্রথম সিঙ্গাপুর ও স্লোভেনিয়া প্রথমে রয়েছে। এ ছাড়া প্রথম পাঁচটি দেশের অন্য তিনটি হলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের আটটি দেশই পশ্চিম ও মধ্য আফ্রিকার। যুক্তরাষ্ট্র রয়েছে ৩৬তম অবস্থানে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার ২০৩০ সাল নাগাদ শিশুদের শিক্ষা, সুরক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতিসংঘের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, মাইলস তা পূরণ করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews