বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরের মেধাবী ছাত্র রাকিব হোসেন ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত এক মাস ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের ৮ম তলায় ৮০৬ নং কেবিনে রাকিব হোসেন চিকিৎসাধীন রয়েছে। রাকিব হোসেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রাকিব লেখাপড়া শেষে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন ছিলো । কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙ্গে যেতে বসেছে মরনব্যাধি ক্যান্সারের কাছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তার চিকিৎসার খরচ পরিবার যোগাতে না পারায় সরকারের সহযোগীতা কামনা করা হয়েছে।
রাকিবকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে জানিয়েছে করুণ আকুতি। এমনকি এলাকার বড় ভাই বন্ধু-বান্ধব সকলেই তাকে বাঁচাতে দিনরাত ছুটছে মানুষের দ্বারে দ্বারে।
বিস্তারিত ও চিকিৎসার জন্য সহযোগীতা করতে রাকিবের পরিবারের সাথে কথা বলতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে: ০১৭০৭৮৭১৯৮৮, বিকাশ ০১৭৪৮১০৯৮৭৯ (পার্সোনাল)।
Leave a Reply