1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 6:11 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণ কী?

  • আপডেট টাইম : Monday, June 25, 2018
  • 401

বাংলা ফটো নিউজ : দেশের কয়েকটি জায়গায় ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জের ধরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে স্থানীয়ভাবে এসব দ্বন্দ্বের সমাধান করা সম্ভব হলেও কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

ফুটবল খেলায় সমর্থনের জের ধরে দুই দলের অন্ধ ভক্তদের মধ্যে সঙ্ঘাতের ঘটনা বাংলাদেশে নতুন নয়। ঘরোয়া ক্লাব ফুটবলে একসময় দুই বড় ক্লাব আবাহনী ও মোহামেডান সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটতো নিয়মিতই। তবে বাংলাদেশের ক্লাব ফুটবল জনপ্রিয়তা হারানোর পর সমর্থকদের মধ্যে ফুটবল সংক্রান্ত দ্বন্দ্বটা পরিবর্তিত হয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের যুদ্ধে পরিণত হয়েছে। এর তীব্রতা কতটা তা বোঝা যায় ফুটবল বিশ্বকাপের সময়।

এবারের বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এরই মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

রাজশাহী, নীলফামারি বা ব্রাক্ষণবাড়িয়ায় ঘটনার মাত্রা ছোটখাটো হলেও, খুলনায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে বলে জানান খুলনার দৌলতপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ।

অনেকে প্রশ্ন করেছেন, খেলা নিয়ে এমন সংঘর্ষের ঘটনা ঘটছে কেন?

বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সংশ্লিষ্ট হওয়ার যথেষ্ট সুযোগ না থাকার কারণেই এই ধরণের সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ।

“আমরা যারা পিছিয়ে পড়া মানুষ আছি, তাদের খেলাধূলা বা বিনোদনের জগতটা সেভাবে বিকশিত হয়নি। স্বয়ংসম্পূর্ণ তো নয়ই, প্রতিযোগিতামূলক অবস্থানেও আমরা পৌঁছাতে পারিনি।”

সমাজবিজ্ঞানীদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ধারার সুষ্ঠু বিকাশ ব্যাহত হওয়ার কারণে মানুষের মধ্যে দিন দিন বিদ্বেষমূলক মনোভাব তৈরি হচ্ছে।

“এক ধরণের রাজনৈতিক বিভাজন ও সংস্কৃতিতে যে না পাওয়ার হাহাকারগুলো আছে – সেই শূন্যতার বোধ থেকে এই ধরণের বিষয়গুলো উৎসরিত হয়,” – বলছিলেন জিনাত হুদা।

তার মতে, রাজনৈতিক দর্শন ও সামাজিক মূল্যবোধের বিকাশ সুষ্ঠভাবে না হওয়ায় মানুষের মনে সৃষ্ট অপ্রাপ্তি থেকে এই ধরণের উগ্র মনোভাব তৈরি হচ্ছে।

“আমরা স্বীকার করি আর না করি, বাংলাদেশ তার আদি রাজনৈতিক দর্শন, সামাজিক বন্ধন ও ধর্মীয় অনুশাসন থেকে বিচ্যুত হয়েছে।”

নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধের অভাবও এর অন্যতম প্রধান কারণ বলে তিনি মনে করেন। জাতীয়তাবোধের অভাব আমাদের ক্রীড়া, সংস্কৃতি, পোশাক-আশাক সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে।

সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ ও সেসব ক্ষেত্রে অংশগ্রহণের জন্য মানুষকে উৎসাহিত করলে দেশের নাগরিকদের মধ্যে একাত্ববোধ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বলে মতপ্রকাশ করেন সংশ্লিষ্টরা। – বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews