1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 8:10 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

১১ পুলিশ কর্মকর্তার পদোন্নতি ও বদলি

  • আপডেট টাইম : Monday, June 25, 2018
  • 393

বাংলা ফটো নিউজ : পুলিশের ৯ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া ৯ ডিআইজিসহ মোট ১১ জনকেও আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে বলা হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন- সিআইডি’র ডিআইজি লুত্ফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি, এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আলমকে সিআইডি’ ডিআইজি (চলতি দায়িত্বে), এসবি’র অতিরিক্ত ডিআইজি মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে), ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায়কে একই ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) টিআর পদে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে আরএমপি’র পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেনকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews