1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 8:08 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

টয়লেটে পা আটকে এলাহি কাণ্ড!

  • আপডেট টাইম : Tuesday, June 26, 2018
  • 358

বাংলা ফটো নিউজ : গভীর রাতে টয়লেটে গিয়ে প্যানের গোড়ায় এক নারীর পা আটকে যায়। অনেক চেষ্টা করে তিনি পা ছাড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত পা ছাড়াতে ডাকতে হয় দমকল বাহিনীকে। গত মঙ্গলবার চীনের গুয়াংসি শহর গভীর রাতে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্কোয়াট টয়লেটে ওই নারীর ডান পায়ের গোড়ালি আটকে যায়। তাঁর পরিবার প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আটকে পড়া পা ছাড়াতে ব্যর্থ হয়। পরে তারা স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা টয়লেটের সঙ্গে লাগা চীনামাটির টাইলস ভেঙে ওই নারীকে উদ্ধার করেন।

ওই নারী নেশাগ্রস্ত ছিলেন। তবে কীভাবে তাঁর পা সেখানে আটকে গেল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই এলাহি কাণ্ডের ছবি এবং ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা টাইলস ভাঙছেন। ওই নারীকে উদ্ধার করার সময় উদ্ধারকর্মীরা সব ধরনের যন্ত্র ব্যবহার করেন। এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত ছিল।

ওই নারীকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তিনি ডান পায়ে আঘাত পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়।

প্রসঙ্গত, গত ৪ মে দিনগত রাতে ঢাকার উত্তরার একটি বাড়ির বাথরুমের হাই কমোডে আটকা পড়ে যান ৫৫ বছর বয়সের এক নারী। অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন তিনি। আটকা পড়ার পর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে জাতীয় জরুরি সেবার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। এতে তৎক্ষণাৎ সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews