1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:10 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গাজীপুরে ভোট জালিয়াতির মহোউৎসব চলছে : রিজভী

  • আপডেট টাইম : Tuesday, June 26, 2018
  • 362

বাংলা ফটো নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুরের নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে। সেখান থেকে কোনো সুখবর পাচ্ছি না।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরে ভোট চলাকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, নির্বাচনে শতাধিক ভোট কেন্দ্রে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়েছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোউৎসব চলছে। বিএনপি এজেন্টদের নজিরবিহীনভাবে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করার পরও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews