1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:08 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সরকারের চাপে ভোট নিয়ে গণমাধ্যম কিছু লেখেনি: আমির খসরু

  • আপডেট টাইম : Thursday, June 28, 2018
  • 366

বাংলা ফটো নিউজ : : সরকারের চাপের মুখে গণমাধ্যম গাজীপুরের নির্বাচন নিয়ে কিছু লিখতে পারেনি এবং দেখাতেও পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন: বিপর্যস্ত ভোটের অধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করে নাগরিক অধিকার ফোরাম।

আমির খসরু বলেন, ‘এই সরকার গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তারা সত্য কথা তুলে ধরতে পারছে না। তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় যেটুকু দেখাতে পেরেছিল, গাজীপুরে তাও পারেনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনে আমাদের শপথ দু’টি। একটি হলো ‘দেশনেত্রী’ খালেদা জিয়াকে (কারাগার থেকে) মুক্ত করা, অপরটি আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মো. নেসারুল হক, ফরিদ উদ্দিন, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews