1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:19 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাড়ছে নারী-প্রধান পরিবারের সংখ্যা

  • আপডেট টাইম : Friday, June 29, 2018
  • 662

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের পরিবারগুলো প্রধানত পুরুষ-প্রধান হলেও যেসব পরিবারে কর্ত্রী হিসেবে নারী রয়েছেন তাদের সংখ্যা ইদানীং বাড়ছে বলে সরকারি তথ্যে জানা যাচ্ছে।

আর এসব নারীর বেশিরভাগই হয় বিধবা, নয়তো তার বিবাহ বিচ্ছেদ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, প্রতি ১০০টি পরিবারের মধ্যে ১৪টি পরিবারের প্রধান এখন নারী।

দু’হাজার তের সাল থেকে এই হার বাড়ছে বলে পরিসংখ্যানে জানা যাচ্ছে।

দশ বছর আগে নারী-প্রধান পরিবারের হার ছিল ১০.৩%।

জরিপের ফলাফল থেকে আরও জানা যাচ্ছে যে অল্প বয়সী মেয়েরাই এখন পরিবারের হাল ধরছেন।

বয়স ১৫ বছরের কম এমন নারী এখন ২১.৬% পরিবারের কর্ত্রী।

অন্যদিকে, ১৫ থেকে ৬০-এর মধ্যে বয়স এমন নারী এখন ১৩.৪% পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিসংখ্যান ব্যুরোর বিশ্লেষণ অনুযায়ী, ৮৪.৮% পরিবারের প্রধান যে নারী তিনি হয় বিধবা, নয়তো স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে।

অন্যদিকে, শতকরা ১৪ ভাগ পরিবারের প্রধান অবিবাহিত নারী।

যেসব নারী পরিবারের হাল ধরেছেন তাদের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে (২১.৫%)। তারপরেই রয়েছে সিলেট বিভাগ।

কিন্তু এই দুটি বিভাগে কেন নারী-প্রধান পরিবারের সংখ্যা বেশি, সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা করা হয়নি।

অন্যদিকে, এই ধরনের পরিবারের সংখ্যা সবচেয়ে কম রংপুর বিভাগে।

অর্থাৎ সেখানে পুরুষরাই পরিবারের হাল ধরেছেন বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews