1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 8:18 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সৌদি নারীর র‌্যাপ গান নিয়ে তোলপাড়

  • আপডেট টাইম : Sunday, July 1, 2018
  • 378

বাংলা ফটো নিউজ : সম্প্রতি সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।ঐদিনই সৌদি আরবের গায়িকা লিসা এ (সামাজিক মাধ্যমের নাম) গাড়ির ড্রাইভিং সিটে বসে একটি র‍্যাপ সঙ্গীত রেকর্ড করে সেই ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়।

গানের কথা এরকম , আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই…আমার সাথে রয়েছে ড্রাইভিং লাইসেন্স।’ একটি হুন্দাই গাড়ির ড্রাইভিং সিটে এসব কথা র‍্যাপ সঙ্গীতের সুরে গেয়ে গানটি রেকর্ড করেন। তারপর তা তুলে দেন ইনস্টাগ্রাম এবং ইউটিউবে।

২৪জুন সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে। ঐ সৌদি নারী র‍্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি।

লিসা এ’র ঐ মিউজিক ভিডিও কয়েক দিনে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঐ সৌদি নারী র‍্যাপার গাড়ি চালাচ্ছেন, এ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন এবং সেই সাথে উচ্ছল ভঙ্গিতে গান গেয়ে চলেছেন। গানের সুরে তিনি গাইছেন, ‘আমি রসিকতা করছিনা, আমি আজ গাড়ি চালাতে পারি। স্টিয়ারিং আমার পায়ের নিচে…. পেডাল আর আমার আবায়ার ওপর দিয়ে সিট বেল্ট…’

লিসাএ’র মিউজিক ভিডিও নিয়ে করা একটি টুইট শেয়ার হয়েছে এক লাখেরও বেশি। যে টুইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা তিন লাখ লাইক পেয়েছে, শেয়ার হয়েছে এক লাখেরও বেশিবার।

লিসা তার গান শেষ করেছেন অন্য পথচারীদের লিফট দেওয়ার প্রস্তাবের সাথে। কিন্তু সাবধান করেছেন, ‘খবরদার জোরে দরজা বন্ধ করো না, আমি তাহলে তোমাকে সিটবেল্ট দিয়ে বেঁধে ফেলবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews