1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 11:05 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সখের বসে হালিম চৌধুরীর আম বাগান

  • আপডেট টাইম : Tuesday, July 3, 2018
  • 517

বাংলা ফটো নিউজ : সখের বসে ঢাকার আবহাওয়ায় রাজশাহীর আম চাষ করে সফল হয়েছেন সাভারের আশুলিয়া এলাকার কাইচাবাড়ির হালীম চৌধুরী। প্রথমে অল্প জমিতে আম চাষে সফলতার পর অধিক জমিতে চাষ করার প্রস্ততি নিচ্ছেন তিনি। তার দেখাদেখি এলাকার অনেকেই আম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ২০১৬ সালে প্রথম সখের বসে ২০টি আম গাছ বাড়ির পাশের পতিত জমিতে রোপন করেন। এ বছর আমের ফলন দেখে পরীক্ষামূলকভাবে বানিজ্যিক ভিত্তিতে অধিক জমিতে আম চাষ করার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার আঃ হালিম চৌধুরী।এছাড়াও বাগানকে ঘিরে প্রায় প্রতিদিনই লোকজন আসছে, আবার কেউ কেউ ছবি তুলে ফেইসবুকে আপলোডও করছেন।

এব্যাপারে আঃ হালিম চৌধুরী বলেন, বাজারে যে হারে ফরমালিনযুক্ত ফল রয়েছে তা খেলে ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো অকেজো হয়ে যাবে। তাই আমি আমার পরিবারকে বাচাঁতে এবং তাদের চাহিদা মেটাতে ফরমালিন মুক্ত আম উৎপাদনের লক্ষ্য নিয়ে বাগান শুরু করি। আল্লাহর রহমতে এ বছর আমি ও আমার পরিবার ফরমালিনমুক্ত আমের স্বাদ নিতে পারছি। এছাড়াও আমার আম বাগান দেখে এলাকার অনেকেই শুধু আম নয় বিভিন্ন প্রকারের ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করছে। এটা আমার জন্য অনেক আনন্দদায়ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews