1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 11:05 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বাজারে আসতে পারে ৯ লেন্সযুক্ত স্মার্টফোন

  • আপডেট টাইম : Tuesday, July 3, 2018
  • 408

বাংলা ফটো নিউজ : তিন ক্যামেরা যুক্ত স্মার্টফোন ইতিমধ্যেই দেখে ফেলেছে প্রযুক্তি বিশ্ব। চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের পি২০ প্রো মডেলের স্মার্টফোনে তিন লেন্স ক্যামেরা যুক্ত করেছে। এবারে প্রযুক্তি বিশ্বকে চমকে দিতে স্মার্টফোনে যুক্ত হতে পারে নয় লেন্সযুক্ত ক্যামেরা। লাইট নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান নয় লেন্সযুক্ত স্মার্টফোন ক্যামেরা তৈরি করছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, লাইট নামের ওই উদ্যোক্তা প্রতিষ্ঠান ১৬ লেন্সযুক্ত ক্যামেরা সিস্টেম তৈরি করে আলোচনায় আসে। এবারে তারা স্মার্টফোনে নয় লেন্সের ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে।

প্রশ্ন হচ্ছে, স্মার্টফোনের পেছনে নয় ক্যামেরা কীভাবে বসানো হবে? প্রটোটাইপে দেখা গেছে, বৃত্তাকারভাবে নয়টি লেন্স সাজানো হবে। অর্থাৎ সৌরজগতের মতো করে নয়টি লেন্স স্মার্টফোনে বসানো হবে। অবশ্য লেন্সের আকার বিভিন্ন হতে পারে। বস্তুর ছবি তুলতে এই নয় ক্যামেরা দিয়ে লাইট, ডেপথ, কালার প্রভৃতি ধারণ করা হবে। এরপর ছবিসংক্রান্ত যাবতীয় তথ্য একটি অ্যালগরিদম দিয়ে সমন্বয় করা হবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নয় লেন্সের ওই ক্যামেরা ফোনে সর্বোচ্চ ৬৪ মেগাপিক্সেলের ছবি পাওয়া যাবে। এতে কম আলোয় ভালো ছবি তোলা যাবে। এর ফলে এটি ডিএসএলআরের বিকল্প হয়ে উঠবে।

কত দাম হবে, নয় ক্যামেরার স্মার্টফোনের? এখনো দাম ও বাজারে আসার তারিখ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে এ ধরনের স্মার্টফোনের দাম বেশি হতে পারে। সাধারণত লাইটের তৈরি ১৬ লেন্সের ক্যামেরার দাম হবে ১ হাজার ৯৫০ মার্কিন ডলার।

লাইটে বর্তমানে ফক্সকন বিনিয়োগ করছে। তারাই ওই স্মার্টফোন তৈরি করে এ বছরের শেষ নাগাদ বাজারে ছাড়তে পারে।

এ স্মার্টফোনের আরেকটি বিশেষত্ব হচ্ছে এর ভাঁজ করা ডিসপ্লে। ইটিএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাপকভাবে ভাঁজ করা ওএলইডি ডিসপ্লে তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ভাঁজ করা স্মার্টফোনে তারাই ডিসপ্লে সরবরাহের কাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews