1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 9:04 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নারীদের ভোট দেওয়া হারাম, দাবি পাকিস্তানের সাবেক মন্ত্রীর

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : নির্বাচনে নিজের প্রচারণায় নেমে বিরোধীদলের বিপক্ষে নেতিবাচক কথা বলার ঘটনা নতুন নয়। বিরোধী দলের বিপক্ষে কথা বলতে গিয়ে অনেকেই বেফাঁস এবং আপত্তিকর মন্তব্য করে বসেন।

নির্বাচনী প্রচারণায় গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী এবং সাবেক মন্ত্রী হারুন সুলতান বুখারি সে রকমই বেফাঁস কথা বলে ফেলেছেন। এতে চরম সমালোচনারও শিকার হয়েছেন তিনি।

জানা গেছে, ২৫ জুলাই নির্বাচনকে কেন্দ্র করে মুজফফরনগর জেলায় একটি প্রচারণায় গিয়ে তিনি বলেন, নারীদের ভোট দেওয়া উচিত নয়। এটা হারাম।

তিনি আরো বলেন, নারীদের ভোট দেওয়ার আগে ধর্মের কথা মাথায় রাখুন। আমরা আল্লাহর নির্দেশেই কাজ করি। আমরা তারই দূত।

জানা গেছে, এনএ-১৮৪ কেন্দ্রে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী জেহরা বসিত সুলতান বুখারির বিরুদ্ধে ভোটে লড়ছেন তিনি। তারা দু’জন আবার পরস্পর আত্মীয়ও।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, দু’জনের নির্বাচনের কাতারে এগিয়ে আছেন তেহরিক-ই-ইনসাফের প্রার্থী জেহরা বসিত সুলতান বুখারি। মূলত তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে এসব কথা বলেন হারুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews