1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:15 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আগে ভয় পেতাম শিবিরকে; এখন ছাত্রলীগ : তসলিমা

  • আপডেট টাইম : Friday, July 6, 2018
  • 376

বাংলা ফটো নিউজ : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের চলমান হামলার মাঝে নিশ্চুপ হয়ে আছে প্রশাসন এবং সরকার। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ নিয়ে নিজের অভিমতের কথা জানিয়েছেন প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল সাইট ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের এই আতঙ্কের কথা প্রকাশ করেছেন নির্বাসিত এই লেখিকা।

তসলিমা লিখেছেন, ‘আমাদের সময়ে আমরা ভয় পেতাম ছাত্র শিবিরকে। শিবিরের ছেলেরা ভালো মানুষ পেলেই তার রগ কাটত, মেরেও ফেলত। আমাদের আস্থা ছিল ছাত্রলীগের ছেলেদের ওপর। এখন শুনি ছাত্রলীগের ছেলেরা কারও কোনো চলা-বলা পছন্দ না হলে তার পেটে ছুরি বসিয়ে দেয়, লাঠিপেটা করে তাকে আধমরা করে ফেলে, হাতুড়ি মেরে তার পায়ের হাড়গোড় ভেঙ্গে দেয়। এদের নাকি কোনো বিচার হয় না। ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধহয় সন্ত্রাসীর দরকার হয়।’উল্লেখ্য, স্বাধীনতাবিরোধীদের দল জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির নৃশংসতার জন্য কুখ্যাত হয়ে আছে। তারা প্রতিপক্ষকে নৃশংশ কায়দায় চরম কষ্ট দিয়ে হত্যা করত। স্বাধীনতার পক্ষের সরকারের আমলে এরা গর্তে ঢুকলেও সুযোগ পেলেই এসব অপকর্ম এখনও করে যায়। প্রায় একইরকম আচরণ প্রগতিশীল বলে পরিচিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কাছ থেকে আশা করেননি তসলিমা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews